
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, রাজিবপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব শামসুল হক দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে আসছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শুধু শিক্ষার্থীদের জ্ঞানদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়েও নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।
স্থানীয় উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেছেন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাজিবপুর গড়ার স্বপ্ন লালন করে আসছেন।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব শামসুল হক উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন একান্তভাবে কামনা করছেন। তিনি বিশ্বাস করেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও সমর্থন পেলে তিনি রাজিবপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নয়নশীল ও সুশাসিত জনপদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।
সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতায় তাঁর এই পথচলা আরও শক্তিশালী হোক—এই প্রত্যাশাই রইলো।
আরও খবর: রাজিবপুরে ভিজিএফ চালের সন্দেহে ১৫৫ বস্তা জব্দ, গোডাউন সিলগালা
Leave a Reply