
ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থানার এসআই খলিলুর রহমানের বিরুদ্ধে বাদীকে অবহিত না করে বিবাদীর পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্ধপুর গ্রামে ১ মে শুক্রবার জমাজমি নিয়ে জুলহাস উদ্দি গংদের সাথে মেহেদী হাসান মঞ্জু গংদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে ৩ মে ঈশ^রগঞ্জ থানায় মেহেদী হাসান মঞ্জু ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নং ০৪, ৩/৫/২৬। পরে এস আই খলিলুর রহমানকে তদন্ত ভার দেওয়া হয়।
বাদীর অভিযোগ, তদন্ত কালে এস আই খলিলুর রহমান বিবাদী পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং এজহার নামীয়দের আইনের আওতায় না নিয়ে গোপনে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
এবিষয়ে ঈশ^রগঞ্জ ওসি রবিউল আজম বলেন, চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বে বাদীর সাথে যোগাযোগ করেই দাখিলে কথা। বিষয়টি আমি দেখবো।
এস আই খলিলুর রহমান বলেন, তদন্তের বিষয়ে অবহিত করতে বাদীকে বারবার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তদন্তের সকল প্রক্রিয়া যথাযথ ভাবে সম্পুন্ন করা হয়েছে। মানিত স্বাক্ষীসহ আসপাশের লোকজনের স্বাক্ষী নেওয়া হয়। মেডিকেল রিপোর্ট অনুস্বরণ করে ও ঘটনার অডিও ভিডিও প্রমানকের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
আরও পড়ুন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ
Leave a Reply