
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয় রংপুর জেলা পুলিশের “রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি), রংপুর বার্ষিক পরিদর্শন করেছেন।
রংপুর জেলার সন্মানিত নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা,দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেন মাননীয় রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল মান্যবর রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
রেঞ্জ ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সদের সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল),রংপুর; জনাব মোঃ রাসেল রানা,সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর;জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার,(শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply