
আমির হোসেন: ঝালকাঠির নলছিটি ঐতিহ্যবাহী নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আজ ২০জুলাই সকাল ১০ টায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ একরামুল করিম মিঠু মিঞা’র সভাপতিত্বে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক অবিভাবক উপস্থিত ছিলেন।
সভাপতির তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশে বলেন আপনার সন্তান আপনার মূল্যবান সম্পদ, সেই সম্পদ তৈরীর ক্ষেত্রে আপনার শ্রম দিতে হবে, আপনারা দেখবেন আপনার সন্তান সন্ধ্যার পরে ঘরে আছে কিনা,এবং বই নিয়ে টেবিলে বসছে কিনা,মাদকের
সাথে জড়িত বা সেবন করে কিনা, মোবাইল ফোন ব্যবহার করে কিনা,
নিয়ামিত স্কুলে যায় কিনা, এই সকল দিকে নজর দিলে সেই সন্তান কোনোদিন খারাপ পথে যেতে পারে না।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান যাতে বৃদ্ধি হয় সেই দিকে শিক্ষকদের দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা আক্তার, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর:অল্প বৃষ্টিতেই অচল গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের ডুমুরগাছা সড়ক
Leave a Reply