
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের খানসামা উপজেলায় সিআর মামলার এক ভিকটিম শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ;পরে তাকে যথাযথ নিরাপত্তায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১.মি: উপজেলার টংগুয়া চেতনা শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশু মোঃ মেহেদী হাসান মেরাজ (৫) কে উদ্ধার করা হয়। সে একই এলাকার মোঃ লাভলু মিয়া ও মোছাঃ হাফেজা বেগমের সন্তান। পুলিশ সূত্রে জানা যায়; ভিকটিম শিশুর মা মোছাঃ হাফেজা বেগম (৩০), পিতা- আব্দুল বাকী,সাং-পানিয়াল পুকুর মৌলভীরহাট দক্ষিণপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটি খানসামা থানায় প্রাপ্ত হলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব প্রদান করেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে গিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাদেমুল ইসলাম (৪৪), মোঃ হাবিবুর রহমান (৩০) ও মোঃ জিয়ারুল ইসলাম (৩২); সকলেই টংগুয়া চেতনা শাহপাড়া এলাকার বাসিন্দা। পরে বিবাদী মোঃ লাভলু মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শিশুটিকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়,মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।।
Leave a Reply