নিজস্ব প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ইজরায়েল বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার বাদ আসর সানন্দবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ হতে দখলদার ইজরায়েলের আগ্রাসন বিরোধী ও স্বাধীনতাকামী ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন সানন্দবাড়ী তথা আশেপাশের এলাকার হাজার হাজার মুসলিম জনতা। এ সময় হাজার হাজার মানুষের মধ্যে প্রথম সারিতে দেখা গেছে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, প্রফেসর আনোয়ার হোসেন আকন্দ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা মনিরুজ্জামান, সাবেক ভিপি আব্দুল মান্নান প্রমূখ বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইজরায়েল পণ্য...
63
নিজস্ব প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ইজরায়েল বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার বাদ আসর সানন্দবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ হতে দখলদার ইজরায়েলের আগ্রাসন বিরোধী ও স্বাধীনতাকামী ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন সানন্দবাড়ী তথা আশেপাশের এলাকার হাজার হাজার মুসলিম জনতা।
এ সময় হাজার হাজার মানুষের মধ্যে প্রথম সারিতে দেখা গেছে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, প্রফেসর আনোয়ার হোসেন আকন্দ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা মনিরুজ্জামান, সাবেক ভিপি আব্দুল মান্নান প্রমূখ
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইজরায়েল পণ্য বর্জন সহ ফিলিস্তিনের নিরীহ মানুষের শান্তি কামনা করে হয়।
Leave a Reply