
নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্রকর্তা (ইউএনও) জনাব মো: জাহাঙ্গীর আলম।
‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’— এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন অতিথিরা।
আলোচনা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি, পরিবার কল্যাণ পরিদর্শক/পরিদর্শীকা, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তার মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
Leave a Reply