1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত
49

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় পড়ে থাকা হাজার হাজার কনটেইনারের জট এখনো কাটেনি। এসব কনটেইনারে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রায় ১৫ বছর ধরে এসব পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতায় অনেক পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে বিদেশী শিপিং লাইন, আমদানিকারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি বন্দরের মূল্যবান জায়গা দীর্ঘদিন দখল হয়ে থাকায় আমদানি-রফতানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, প্রতি মাসে উন্মুক্ত নিলামের মাধ্যমে গড়ে ২০ থেকে ৩০টি কনটেইনারের পণ্য বিক্রি করা হয়। বিডারদের উপস্থিতিতে মাইকিংয়ের মাধ্যমে এসব নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে কমলা, মাল্টা, খেজুর, আদা-সহ বিভিন্ন পচনশীল পণ্য থাকে। এছাড়া কিছু কনটেইনারের পণ্য ই-অকশনের মাধ্যমেও বিক্রি করা হয়।
বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে নিলামের অপেক্ষায় রয়েছে ২ হাজার ৭৪৮টি ২০ ফুট এবং ৬ হাজার ৬১৮টি ৪০ ফুট কনটেইনার। দীর্ঘদিন পড়ে থাকায় এসব কনটেইনারের পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, বন্দরের মোট ধারণক্ষমতার ১৫ থেকে ২০ শতাংশ জায়গা সব সময় নিলামযোগ্য কনটেইনার দখল করে থাকে। এগুলো দ্রুত সরানো গেলে নতুন আমদানি-রফতানি পণ্য সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য পরিমাণ জায়গা খালি হবে এবং বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।
কাস্টমস সূত্রে আরও জানা যায়, ২ হাজার ৬৯৭টি কনটেইনার নিলামের তালিকাভুক্ত হলেও এর মধ্যে ১ হাজার ৬১৯টির নিলামের অনুমোদন পাওয়া গেছে। গত বছর ৪৯৩টি এবং চলতি বছরে আরও ৪৯৫টি কনটেইনার নিলাম শেষে বিডারদের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ দেড় বছরে মোট ৯৮৮টি কনটেইনার খালাস করা সম্ভব হয়েছে। তবে একই সময়ে নতুন করে আরও কয়েকশ কনটেইনার নিলামের তালিকায় যুক্ত হওয়ায় জট পুরোপুরি কমেনি।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করেই নিলাম কার্যক্রম পরিচালনা করতে হয়। ফলে কিছুটা সময় লাগলেও নিলাম ও কনটেইনার খালাসের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সর্বোচ্চ গতিতে কাজ চলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিলাম প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা গেলে বন্দরের স্থান সংকট অনেকটাই কমবে, শিপিং লাইনের কনটেইনার দ্রুত ফিরে যাবে এবং দেশের আমদানি-রফতানি কার্যক্রমে ইতিবাচক গতি আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park