1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,

রাজিবপুরে বিধবা মামীকে ধর্ষণের চেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত
44

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মরিচাকান্দি গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী মোছা. হাছিনা খাতুন (৪৮) দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মৃত সাহাব আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন রাতে জ্বর ও তীব্র মাথাব্যথায় অসুস্থ হয়ে নিজ বাড়ির শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খাতুন। শারীরিক অসুস্থতার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না। এ সময় তার ছেলে বাড়ির বাইরে বিশ্বকাপের খেলা দেখতে যান।

সুযোগ বুঝে রাত আনুমানিক ১টার দিকে একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে বাহাদুর রহমান (২৫) গোপনে ঘরে প্রবেশ করেন। পারিবারিক সম্পর্ক অনুযায়ী তিনি ভুক্তভোগীর ভাগিনা এবং হাছিনা খাতুন তার মামী।

ভুক্তভোগীর অভিযোগ, ঘরে প্রবেশ করে বাহাদুর রহমান তাকে জোরপূর্বক চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেন। আহত অবস্থায় তাকে প্রথমে রাজিবপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে চর রাজিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী হাছিনা খাতুন বাদী হয়ে রাজিবপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে এমন জঘন্য ঘটনার অভিযোগে তারা হতবাক ও ক্ষুব্ধ। গ্রামের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর মতে, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আরও খবর: বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park