
নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রবিউল(৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন)আনুমানিক সকাল ১১/১২ টায় উপজেলার বকশিগঞ্জ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ঝালর চর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল একই গ্রামের আবু সালেক উরফে ভবির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা মাহমুদা বেগম বাড়ির উত্তর পশ্চিম পাশে একটি ছোট পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত
Leave a Reply