1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বকশীগঞ্জে বাড়িতে সংঘবদ্ধ হামলা, নগদ টাকা লুটের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত
70

সামরুল হক বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর পশ্চিম পাড়া এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা গরু বিক্রির ২৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার (১৪ জুন ২০২৬) পৌর শহরের মেষেরচর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও অভিযোগকারী শাহীন মিয়া জানান, পূর্ব বিরোধের জেরে একদল লোক সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় ঘরে থাকা গরু বিক্রির ২৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

হামলায় আহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। হামলার সময় বাড়ির আসবাবপত্র, দরজা-জানালা এবং অন্যান্য মালামালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগী শাহীন মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ অর্থ লুটপাটের বিষয় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে শাহীন মিয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। হঠাৎ করে পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।

গরু বিক্রির ২৭ লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

হামলাকারীদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও খবর: মোল্লাহাটে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক যুবকের মৃত্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park