
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি, ১৫ জুন/২৬ সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার নোনা ডাঙ্গা বিসমিল্লাহ ফিস ফিডের কর্মচারী মাইনুল ইসলাম মাহিন (৩২)পিতা রফিকুল ইসালাম, নামের এক যুবক প্রতিদিনের ন্যায় কম্পানির মটর চালিয়ে পানি সরবরাহ করতে গেলে বিদ্যুৎ পিষ্ট হলে তাৎক্ষনিক তার স্ত্রী দেখে ফেলে,
তার স্ত্রী দৌড়েগিয়ে স্বামী কে বাচাতে বিদ্যুৎ লাইন অপকরে দিলে মাইনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে, মাঈনুলের স্ত্রীর আত্ম চিৎকারে কম্পানির অন্য কর্মচারীরা ছুটে এসে তাকে পার্শবতী ফকিরহাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত্য বোলে ঘোষনা করেন।
ঘটনা স্থল মোল্লাহাট থানর আওতাধীন হওয়ায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্য মামলা রজু হয়েছে। তথ্য সুত্রে জানা যায় মৃত্য মাইনুলের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে, সে তার স্ব পরিবার সহ দীর্ঘ দিন যাবৎ বিসমিল্লাহ ফিস ফিডে কর্মরত ছিলেন।
তার শশুর সাশুড়ি সহ তার পরিবারে অনেকে ই প্রায় ছয় বৎসর যাবৎ কর্মরত আছে বোলে মাইনুলের পরিবার সুত্রে জানিয়েছে।
মাইনুল তার দুটি শিশু সন্তান রেখ৷ গেছেন বড় সন্তানের বয়স চার বৎসর ছোট সন্তানের বয়স সাত মাস বোলে জানিয়েছেন মাইনুলের স্ত্রী, এ বিষয় কারো প্রতি কোন অভিযোগ নেই বোলে জানিয়ে মাইনুলের স্ত্রী জানান।
মোল্লাহাট থানা পুলিশ মাইনুলের লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছেন,লাশের পোষ্টমর্ডেম শেষে পরিবারের নিকট হস্তান্তর করবে বোল জানিয়েছেন মোল্লাহাট থানা পুলিশ।
আরও খবর: ডেইরি খাতে বিপ্লবের লক্ষ্যে শেরপুরে আশা’র সদস্যদের গাভী পালন প্রশিক্ষণ
Leave a Reply