1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত
115

মোঃ আশরাফুল হক বাবু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে মাদক নির্মূল এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক কারবারি, চাঁদাবাজি, জালনোট চক্র এবং যানজট নিরসনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ, জালনোট প্রতিরোধ, চামড়া পাচার রোধ এবং সড়ক ও হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও ক্রাইম সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park