
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের খানসামা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর চলমান কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। বৃহস্পতিবার বিকেলে টিটিসি পরিদর্শনে এসে হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার,ট্রিলিয়ন গোল্ড লিমিটেড এর ডিজিএম মো: জাকির হোসেন সুমন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও টিটিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।পরিদর্শনকালে হুইপ টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কারিগরি শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে সহযোগিতার আশ্বাস দেন।
হুইপ খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মেশিন টুলস অপারেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন হুইপ আখতারুজ্জামান মিয়া,এমপি।
আরো পড়ুনঃ দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার মানবিক-সামাজিক কর্মকাণ্ডে: এই অনন্য অর্জন ড. মেহজাবিন ইকো’র
Leave a Reply