
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরের সন্তান মেহজাবিন ইকো অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য The Ohio State University থেকে ‘ডক্টর অফ ফিলোসফি’ (PhD in Human Physiology) ডিগ্রি💥। চিরিরবন্দর উপজেলার কালীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ইশতিয়াকুল আলম সাহেবের বড় মেয়ের এই অনন্য অর্জন শুধু একটি পরিবারের নয়,বরং পুরো দিনাজপুরের জন্য এক বিশেষ সম্মানের। দীর্ঘ অধ্যবসায় আর মেধার সাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশকে তুলে ধরেছেন আমাদের লাল-সবুজের পতাকাকে। মেহজাবিন ইকো কেবল পড়াশোনাতেই নয়,দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে। শিক্ষা ও সমাজসেবার এই মেলবন্ধন তাকে করে তুলেছে তরুণ প্রজন্মের জন্য এক আদর্শ অনুপ্রেরণা। তাঁর এই সফলতা
আমি রাশাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ ফজলুর রহমান সহ স্বেচ্ছাসেবী সংস্থা রাণীরবন্দর শান্তি সংঘ রাশাস এর পরিবারের পক্ষ থেকে শুভকামনায়-তাঁর পরিবার অত্যন্ত গর্বিত আনন্দিত। তাঁর গবেষণালব্ধ জ্ঞান আগামীতে মানবকল্যাণে ও দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। মেহজাবিন ইকোর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনায় আমাদের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও শুভকামনা❤️🇧🇩 💐
আরো পড়ুনঃ দিনাজপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্ত গ্রহণ করেছেন আইনজীবীরা
Leave a Reply