
ভ্রাম্যমাণ প্রতিনিধি:দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও দ্বিগুণ দামে বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করার অভিযোগে মিজানুর রহমান (৩৮) নামের এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১০এপ্রিল ) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন।
এ সময় অনুমোদনহীনভাবে পেট্রোল মজুদ করা এবং সরকার নির্ধারিত দামের তিনগুণ দামে পেট্রোল বিক্রি করায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন বলেন- অনুমোদনহীনভাবে পেট্রোল মজুদ করা এবং সরকার নির্ধারিত দামের তিনগুণ দামে পেট্রোল বিক্রি করার দায়ে ওই ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply