
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) চর রাজিবপুর উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ শফিকুল ইসলাম বেবু এবং মোঃ হাবিবুর রহমান হাবিব।

চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃণমূলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদার করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভাটি দলীয় কার্যক্রমকে বেগবান করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply