1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত
124

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ৪০টি নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের অংশগ্রহণে এক বিশেষ তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।খাইরুল উম্মাহ ফাউন্ডেশন ও দাওয়াতুল ইসলাম বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম শেরপুর জেলা আমির হযরত মাওলানা মুফতি খালেসুর রহমান (হাফি.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোহাইল ইবনে নূর এবং দাওয়াতুল ইসলাম বাংলাদেশের জেলা প্রতিনিধি মাওলানা শিবলী (হাফি.)। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপহারপ্রাপ্ত পরিবারগুলো পূর্বে গারো, হাজং,খ্রিস্টান ও সনাতন ধর্মাবলম্বী ছিলেন। ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বর্তমানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ঈদুল ফিতরের আনন্দ নতুন এই মুসলিম ভাই-বোনদের সঙ্গে ভাগ করে নিতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রতিটি পরিবারের জন্য ঈদ উপহারে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পোলাও চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ লিটার তেল, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট সেমাই, ৫ প্যাকেট নুডুলস, প্রয়োজনীয় মসলা এবং ২টি করে সাবান। এছাড়াও আত্মশুদ্ধির জন্য ২টি করে তসবি ও মেসওয়াক প্রদান করা হয়। যাতায়াত ও আনুষঙ্গিক খরচের জন্য প্রতিটি পরিবারকে নগদ ৩০০ টাকা করে দেওয়া হয়।

তারবিয়াতি মজলিশে উলামায়ে কেরাম নওমুসলিমদের ইসলামের মৌলিক শিক্ষা, ইবাদত-বন্দেগি ও দৈনন্দিন আমল সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, মদীনার আনসার সাহাবীদের ভ্রাতৃত্বের আদর্শ অনুসরণ করে সমাজের সকলকে এই নতুন মুসলিম ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে “খাইরুল উম্মাহ ফাউন্ডেশন”দেশব্যাপী নওমুসলিমদের সঠিক ইসলামিক শিক্ষা,নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর: পবিত্র মাহে রমজানে শ্রমিকদের মুখে হাসি—বিরামপুরে ঈদ সামগ্রী বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park