
দাওরায়ে হাদীসের শুভ উদ্বোধন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মীয়–মানবিক সমাবেশ
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি :
দ্বীনি ও আধুনিক শিক্ষার সুসমন্বয়ে গড়ে ওঠা একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান আল ফালাহ মহিলা মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে দাওরায়ে হাদীসের শুভ উদ্বোধন, পৃথকভাবে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য বৃহৎ পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
গত শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার অধিবাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৩তম বংশধর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ শাইখ নাছের বিল্লাহ আল মক্কী। তাঁর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান ধর্মীয় মর্যাদা ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ হয়ে ওঠে।দাওরায়ে হাদীসের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
দাওরায়ে হাদীসের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শাইখ নাছের বিল্লাহ আল মক্কী। তিনি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।চিকিৎসাসেবা দেন— ডা. আরিফুল হক, ডা. উম্মে সালমা, ডা. সুমন চক্রবর্তী, ডা. এম.এ. তারেক, ডা. মহসিন আলমসহ আরও বহু অভিজ্ঞ চিকিৎসক। এই মানবিক উদ্যোগে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল ফালাহ মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা ইউনুস ফেরদৌস। আয়োজনটি সুশৃঙ্খল ও সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মা-ও খোরশেদ আলম।
পরবর্তী দ্বীনি মাহফিল
একই দিন জোহর নামাজের পর পৃথকভাবে এক বৃহৎ দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শেহাব উদ্দিন সাহেব ও ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মা-ও ফেরদৌস।মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন শাইখ নাছের বিল্লাহ আল মক্কী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী কুরাইশী।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক হাফেজ আজিজুল হক আল মাদানী।এছাড়া উপস্থিত ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা র সিনিয়র শিক্ষক ড. নুরুল আবছার আযহারী, রাউজান উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাও শফিউল আলম, মা-ও হাফেজ হোসাইন আল মাহমুদ, মা-ও মাহমুদ বিন মাদানী, গাজী সানাউল্লাহ রহমানী, মাওলানা আবদুর রহমান সাইফী, হাফেজ মা-ও মানসুরুল হক জীহাদীসহ দেশের বরেণ্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।দ্বীনি শিক্ষা বিস্তার, মানবিক সেবা ও নারী শিক্ষার অগ্রযাত্রায় আল ফালাহ মহিলা মাদ্রাসার এই আয়োজন একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন।
Leave a Reply