1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাইবান্ধায় এর শুভ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
211

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাইবান্ধায় এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

আজ(১৫ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ষ্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সদর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ইলিয়াস হোসেন, অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিগন সহ অন্যরা। টুনার্মেন্টে অংশ নিচ্ছে জেলার ৭ উপজেলার ৭ টি সরকারী কলেজ ও ৫ টি বেসরকারী কলেজ।

সরকারি কলেজ সমুহ হচ্ছে, গাইবান্ধা সরকারি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ, ফুলছড়ি সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বোনারপাড়া সরকারি কলেজ, সাদুল্যাপুর সরকারী কলেজ, পলাশবাড়ী সরকারি কলেজে।

অপর দিকে বেসরকারি কলেজ সমুহ হচ্ছে, সদরের হাজী ওসমানগনী ডিগ্রি কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ উপজেলার সাঘাটা ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ কারিগরী কলেজ।

উদ্বোধন শেষে সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ খেলায় অংশ গ্রহন করে। খেলায় ১-৬ গোলে পরাজিত করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড়রা।

আগামি ২২ শে নভেম্বর বিকাল ৩ টায় গাইবান্ধা জেলা ষ্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।

আরও পড়ুুনঃ সিডর দিবস উপলক্ষে স্বপ্নছোঁয়া’র মানবিক উদ্যোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park