
মোঃ রিয়াজুল ইসলাম।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামের ৬ নং ওয়ার্ডে বসবাসরত অসহায় সাজেদা বেগমের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সিডর দিবসের স্মরণে আয়োজিত মানবিক কর্মসূচির অংশ হিসেবে আজ তাকে বাজারসামগ্রী উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা কয়েক কিলোমিটার পথ হেঁটে, মাথায় বোঝা বহন করে সাজেদা বেগমের বাড়িতে পৌঁছে দেন এসব সামগ্রী। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সিডরের ভয়াল স্মৃতি মানুষের জীবনে আজও বেদনাদায়ক বাস্তবতা। এই দিনটিকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের অন্যতম উদ্দেশ্য।
বাজারসামগ্রী পেয়ে আবেগাপ্লুত সাজেদা বেগম জানান, “এই সাহায্য আমার জন্য বড় ভরসা। আপনাদের দোয়া করি।”
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা বলেন, সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ, এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
মানবতার আলো ছড়িয়ে দিতে স্বপ্নছোঁয়া’র এ আয়োজন স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুনঃ দিনাজপুর–১ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ
Leave a Reply