নড়াইলে সেনাবাহিনীর অভিযানে ১১ যানবাহন আটক, ২৬ মামলায় জরিমানা ৯৫ হাজার
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
১৩৩
বার পঠিত
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে ১১ যানবাহন আটক, ২৬ মামলায় জরিমানা ৯৫ হাজার
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১টি যানবাহন আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম জানান, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ আল...
158
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১টি যানবাহন আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply