নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১টি যানবাহন আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.