1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার পঠিত
114

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নাই, সমস্যা হলে কার কাছে যাবেন। এ জন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটাও হউক, নির্বাচনটাও হউক। নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার।

এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না। আমরা আশা করবো সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। তারা বলেছে যে, নির্বাচন ডিসেম্বর থেকে থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি এভাবে না বলে পরিস্কার করে বলেন, নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন। রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে। তিনি ২৮ এপ্রিল সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় জনসমাবেশে উপরোক্ত কথা বলেন।

বিগত সরকারের কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আপনাদের সাথে আমার খুব কম দেখা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন, এই ১৫ বছর আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। এ এলাকার একজন ভাই, তাকে ইতিমধ্যে ১৪ সালের নির্বাচনের সময় প্রায় ৯ জনকে হত্যা করা হয়েছিল।

বড় খোচাবাড়ীতে আমাদের এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছিল। ১৮ সালে নির্বাচনের সময় আমরা কেউ এ এলাকায় ঢুকতে পারিনি। তারা আমাদের গাড়িগুলি জ্বালিয়ে দিয়েছে, আমাদের রাস্তা গাছ ফেলে বন্ধ করে দিয়েছিল, যাতে করে আমরা আপনাদের কাছে আসতে পারি। নির্বাচন করতে না পারি। ঐ নির্বাচনগুলিতে আপনরাও ভোট দিতে পারেননি। গত ১৫ বছরে আপনারা ভোট দিতে পারেনি, নতুন ছেলেরা তো পারেই নি। এই ১৫ বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি তারা বিদেশে পাচার করেছে। ব্যাংকগুলো লুট করেছে।

তিনি আরও বলেন, রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যাচ্ছে না, এগুলোর নাম করে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে। বিএনপির যদি গন্ধ পেয়েছে কোথাও তার চাকুরী হয়নি। ব্যবসা বানিজ্য হয়নি, চাকুরীর জন্য তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের যে কাঠামো ছিল, সুন্দর ব্যবস্থা ছিল সে ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। পরে এ দেশের মানুষ অস্থির হয়ে, জীবন দিয়ে তারা হাসিনাকে তাড়িয়েছে। আপনারা দেখেছেন মানুষ কোন কিছুকে ভয় পায়নি ওই দিনগুলিতে।

তারা শুধু সামনের দিকে ছুটে গেছে। আপনাদের বিরুদ্ধেও অনেক মামলা হয়েছে, অনেকে জেলেও গেছেন। আপনাদের একমাত্র অপরাধ ছিল যে, আপনারা বিএনপি করেছেন। হাসিনা সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি। হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামীরীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। ক্ষমতা ধরে রাখার জন্য সরকার যা করা দরকার তা করেছিল। সারা বাংলাদেশকে নিয়ে আমাদের কাজ করতে হয়, সে কারণে বেশি সময় পাই না আপনাদের মাঝে আসার। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ ১৫ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি।

চাকুরী, কৃষকের ন্যায্য পাওনা থেকে, শ্রমিক ভাইয়ের পাওনা থেকে বঞ্চিত হয়েছি। আমরা যেটা করতে চাই, আগামীতে যদি আমরা নির্বাচিত হতে পারি আমরা সবার আগে নতুন কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিব। চাকুরীর দিকে গুরুত্ব দিব। আমাদের যুবক-তরুন ছেলে মেয়েরা যে চাকুরী পায়না তারা যেনো চাকুরী পায় সে ব্যবস্থা আমরা সবার আগে করবো। আসুন আমরা যাতে করে সকলের জন্য মানুষের জন্য কাজ করতে পারি সেই কামনা করি।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস সহ বিএনপি-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর পরে একই ইউনিয়নের বড় খোচাবাড়ীতে জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুনঃ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park