1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা রফিকুল ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত
81

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭ নম্বর মেরুরচর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন যুবদল নেতা রফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, দলীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার কারণে তিনি স্থানীয়দের মধ্যে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে এলাকাবাসীর দাবি।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভাষ্য, রফিকুল ইসলাম দীর্ঘ এক দশক ধরে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে ব্যক্তিগত ও সামাজিক নানা সংকটে তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। আমরা মনে করি, চেয়ারম্যান পদে তিনি একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।”

জানা গেছে, রফিকুল ইসলাম ইতোমধ্যে মেরুরচর ইউনিয়নের প্রায় ৩০টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদের সংস্কার, ধর্মীয় ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা করে আসছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।

শুধু ধর্মীয় কার্যক্রমেই নয়, সমাজকল্যাণমূলক উদ্যোগেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে তিনি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিভিন্ন যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার এসব উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা যায়।

এছাড়াও ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী, ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ বা ব্যক্তিগত সংকটের সময়ও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে এলাকাবাসী জানান।

স্থানীয় বাসিন্দাদের মতে, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কারণেই রফিকুল ইসলাম আজ মেরুরচর ইউনিয়নের মানুষের কাছে একজন পরিচিত, আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন রফিকুল ইসলাম। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় মনোনয়ন এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রফিকুল ইসলামের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এখন দলীয় মনোনয়ন এবং ভোটারদের সমর্থনই নির্ধারণ করবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park