
স্থানীয় প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (১০ এপ্রিল) বৃহস্পতিবার এস এস সি ও সমমানের পরীক্ষা বাংলা প্রথম পত্র সুশৃংখল ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর কেন্দ্রটিতে ৮টি বিদ্যালয়ের মোট ৫৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে, অনুপস্থিত ৯ জন।
অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ২০৭ জন হলেও অনুপস্থিত ছিল ২ জন।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী ও মো. রফিকুল ইসলাম।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।
সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, দেওয়ানগঞ্জ উপজেলা ইন্সট্রাক্টর ইউ আর সি মহির উদ্দিন।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ।
আরও পড়ুনঃকক্সবাজার টেকনাফে যৌথ অভিযানে ৫০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক ৭
Leave a Reply