1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করার,-জামাতের নেতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৮ বার পঠিত
125

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. দেলাওয়ার হোসেন বলেছেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের এলাকার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। এক সময় তিনি মন্ত্রী ছিলেন।

আমি তার ছাত্র হিসেবে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। তবে তিনি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের, আমরা ভিন্ন রাজনৈতিক আদর্শ অনুসরণ করি। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করার। তাই ভোটের মাঠে সবাই নিজ নিজ দলকে জেতানোর চেষ্টা করবে, আর আমরা রাজনৈতিক সৌজন্য বজায় রেখে আমাদের অবস্থান ধরে রাখব।

”মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি। ঠাকুরগাঁওয়ে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে দেলাওয়ার হোসেন বলেন, “আমরাও শুনেছি, এখানে নিরপরাধ মানুষকে মামলার ভয় দেখিয়ে থানায় নেওয়া হয়, পরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।

ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ের , পুলিশ সুপার, ওসি সঙ্গে কথা বলেছি, আজ ডিসি সাহেবের সঙ্গেও কথা বলব। আমরা চাই, অপরাধীরা আইনের আওতায় আসুক, কিন্তু নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।”তিনি আরও বলেন, “যারা দীর্ঘ ১৫ বছর মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, ছাত্রদের ওপর গুলি চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।

কিন্তু সাধারণ মানুষ যেন মিথ্যা মামলার শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আমরা এই বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলব।” ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে তিনি বলেন, “বেকারত্ব ঠাকুরগাঁওয়ের অন্যতম বড় সমস্যা। আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। পাশাপাশি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে।”

ভোটাধিকার নিয়ে কথা বলতে গিয়ে দেলাওয়ার হোসেন বলেন, “গত ১৫ বছরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ভয়ভীতি দেখিয়ে অনেককে বাসা থেকে বের হতেও দেওয়া হয়নি। এবার আমরা আশাবাদী, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমরা চাই, জনগণ যেন ভয়ভীতির বাইরে থেকে স্বাধীনভাবে ভোট দিতে পারে।”এসময়, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দারিদ্র্যপীড়িত মানুষের জন্য ইফতার ও বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়। ২০০টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া ১৬টি পরিবারের মাঝে ছাগল, ১টি পরিবারের মাঝে গরু, ৫টি পরিবারের মাঝে টিউবওয়েল এবং ৫টি মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন ও সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ।

আরও পড়ুনঃ শিক্ষা সাফল্য ও ঐতিহ্যের ২৪ তম বর্ষে পদার্পন করছে পবিপ্রবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park