1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

কুড়িগ্রাম -৪ আসনে মানুষের স্বপ্ন পূরণ করতে দিনরাত কাজ করছেন, প্রতিমন্ত্রী।

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পঠিত
67

রাজিবপুর(কুড়িগ্রাম),উপজেলা প্রতিনিধি:

রৌমারী, রাজিবপুর, চিলমারী কুড়িগ্রাম ৪ আসনের উন্নয়নের রূপকার,মাটি ও মানুষের নেতা মোঃ জাকির হোসেন এমপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগের পরীক্ষীত সৈনিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১৯৬৬ সালে ২ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উত্তর বঙ্গের সফল এই রাজনীতিবিদ তিনটি উপজেলায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের উন্নয়নের মাইল ফলক, মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন। প্রত্যন্ত চরাঞ্চল এলাকার মানুষের ভালবাসায় রাজনীতি অঙ্গনে বিশেষ অবদান রেখে চলেছেন।

তিনি অত্যন্ত সাদা মনের মানুষ। স্বপ্ন দেখেন দেশের উন্নয়ন নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের এবং সে স্বপ্ন পূরণ করতে দিনরাত কাজ করে চলছেন। অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন অসহায় গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে। জনতার সেবক হিসেবে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন ।

বিগত ১০ বছরে অত্র এলাকার মানুষের জীবন যাপনের মান আধুনিক রূপ দিয়েছেন।
সফল এই রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ১৯৯৭৭ সালে ছাত্রলীগের যোগদান করেন। পরবর্তীতে ১৯৮১ সালে কুড়িগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় ১৯৮২ সালে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।

এরপর তাকে থেমে থাকতে হয়নি। ১৯৮৩-১৯৮৫ সালে রৌমারী উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি,১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত তিনি রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,১৯৯০ সালে রৌমারী উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০০৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত রৌমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২০১৫ সাল হতে রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই পরীক্ষিত নেতা ৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজনীতির শুরু থেকেই তিনি সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে নিজ এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করেছেন। কুড়িগ্রাম ৪ আসনের তিনটি উপজেলার অবহেলিত ঝরিয়ে পড়া শিশুদের স্কুলমুখী করেছেন। এছাড়াও সারা দেশের ন্যায় রৌমারী, রাজিবপুর, চিলমারীর প্রতিটি পরিবারের শিক্ষার আলো ছড়িয়েছেন।এই তিন উপজেলার জনগণ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকার কান্ডারী হিসেবে মোঃ জাকির হোসেন কে এমপি হিসেবে দেখতে চায়।

উত্তরবঙ্গের যে সমস্ত উন্নয়ন হয়েছে প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি রৌমারী থেকে চিলমারী ফেরি চালু করেন। তিনি একজন সফল দক্ষ সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। তিনি যে সমস্ত প্রকল্প হাতে পেয়েছেন তা বাস্তবায়ন করতে হলে আবারও কুড়িগ্রাম ৪ আসনে তার মধ্যে যোগ্য প্রার্থী দরকার বলে মনে করেন এলাকার সর্বস্তরের জনগণ। এই অঞ্চলের মানুষের আশা ভরসা আশ্রয়স্থল মোঃ জাকির হোসেন।
তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে বিপুল ভোটের বিজয় লাভ করবেন এমনটাই আশা করেন এত্র এলাকার জনগণ।

রৌমারী, রাজিবপুর চিলমারীর সর্বোস্তরের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে কুড়িগ্রাম- ৪ আসনে মোঃ জাকির হোসেন কে নৌকার কান্ডারী হিসেবে মনোনীত করবেন।

Please Share This Post in Your Social Media

One response to “কুড়িগ্রাম -৪ আসনে মানুষের স্বপ্ন পূরণ করতে দিনরাত কাজ করছেন, প্রতিমন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park