1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

হালুয়াঘাট চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার-৫

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
79

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও ডিজিটাল ডাকঘরের কম্পিউটার সেন্টার থেকে চুরি যাওয়া পাঁচটি ল্যাপটপ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকার মৃত আমান উল্লাহর ছেলে মিজানুর রহমান, একই ইউনিয়নের বটগাছিয়াকান্দা এলাকার আবদুল হকের ছেলে চঞ্চল মিয়া ওরফে হৃদয়, কনডল এলাকার মৃত আবুল হোসেন ছেলে আবু কাওছার, উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াল এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মাসুদ মিয়া ও গাজীপুরের সালনা এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মিয়া ।

আজ বুধবার বেলা ১১ ঘটিকায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান হালুয়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার সাগর সরকার। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আবুল হাসেম উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয় , দীর্ঘদিন ধরে হালুয়াঘাট উপজেলা ডিজিটাল ডাকঘরের অধিনে ডাকবিভাগের কার্যক্রমের পাশাপাশি ছাত্র/ছাত্রীদের বিভিন্ন মেয়াদে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে ছাতুগাঁও ডিজিটাল ডাকঘরটি। প্রতিদিনের মতো গত ৪ ডিসেম্বর বিকেলে প্রশিক্ষণ কার্যক্রম শেষে কক্ষের সকল তালা বন্ধ করে বাড়ি চলে যান সেন্টারের উদ্যেক্তা বেনজির সুলতানা।

পরের দিন স্থানীয় বাজার ব্যবসায়ীর ফোন পেয়ে জানতে পারেন সেন্টার থেকে কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্র চুরি হওয়ার খবর। তাৎক্ষণিক হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগের পেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তিগত তদন্ত শুরু করে পুলিশ। ১৮ ডিসেম্বর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে মিজান ও চঞ্চল নামে দুজনকে আটক করে ।

পরে প্রাথমিক জিঙ্গাসাবাদে তাঁরা ডিজিটাল ডাকঘরের চুরির ঘটনা স্বীকার করে। এমনকি এই ঘটনায় আরো তিনজন জরিত থাকার কথাও স্বীকার করেন। পরে চোর চক্রের বাকী সদ্যদের গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধারের জন্য তাদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার গাজীপুরের সালনা,টঙ্গী, উত্তারা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ ও কাউসারকে গ্রেফতার করা হয়। একই সাথে তাদের দেখানো মতে চুরিকৃত

পাঁচটি ল্যাপটপ, একটি চার্জার, একটি স্ক্যানার, একটি আইপিএস উদ্ধার করা হয়।
ব্রিফিং এ আরো জানানো হয়। এই চোরচক্র একটি সংবদ্ধ চোর চক্র। তাঁরা ঢাকা থেকে এসে হালুয়াঘাটে চোরি করে আবার ঢাকায় চলে যায়। এদের মধ্যে মাসুদ মিয়া চোরচক্রের মূল হোতা। তার বিরোদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার মধ্যে ১ টি মামলায় সে ১ বছরের সাজাপ্রাপ্ত । এছাড়া তার নামে দর্শন ও মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে তার বিরোদ্ধে।

ছাতুগাঁও ডিজিটাল ডাকঘরের পোস্ট মাস্টার লিয়াকত আলী বলেন, গত চার তারিখে চুরি হয়। এর পর থেকে পুলিশ অভিযান অব্যহত রাখে। স্বল্প সময়ে মধ্যে চোরচক্র সহ ল্যাপটপ উদ্ধার করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ আবুল হাসেম বলেন, এই চোরচক্র একটি সংবদ্ধ চোরচক্র। এ ঘটনায় পাচঁজনকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। জড়িত আরো একজন আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park