নতুন ইংরেজি বছর ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
১৩০
বার পঠিত
নতুন ইংরেজি বছর ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার
রাতুল আহমেদ গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন ইংরেজি বছর ২০২৬ উপলক্ষে দেশবাসীসহ গোপালগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুস্থতা। নতুন বছরে মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি। তিনি আরও বলেন, নতুন বছরে সমাজে ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অব্যাহত থাকবে। সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা...
146
রাতুল আহমেদ গোপালগঞ্জ প্রতিনিধি:
নতুন ইংরেজি বছর ২০২৬ উপলক্ষে দেশবাসীসহ গোপালগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুস্থতা। নতুন বছরে মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন বছরে সমাজে ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অব্যাহত থাকবে।
সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস (ন্যাশনাল প্রেস সোসাইটি)–এর গোপালগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন।
নতুন বছর ২০২৬ সবার জীবনে আশার আলো জ্বালিয়ে দিক—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন।
Leave a Reply