
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি : দেশব্যাপী মানসম্মত ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রত্যয় বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত প্রত্যয় সৃজনশীল মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর দ্বিতীয় পর্ব গতকাল শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাউজান ও ফটিকছড়িতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয় এবং ফটিকছড়ি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্বিক ব্যবস্থাপনায় ছিল নিয়মতান্ত্রিকতা, নিরাপত্তা ও স্বচ্ছতা, যা অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের প্রশংসা কুড়িয়েছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হাটহাজারীর তিনটি পৃথক পরীক্ষাকেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষার প্রথম পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়। দুই ধাপে আয়োজিত এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়, যা প্রত্যয় বাংলাদেশের কার্যক্রমের ব্যাপকতা ও গ্রহণযোগ্যতাকে তুলে ধরে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রত্যয় বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ ফিরোজ চৌধুরী। তিনি বলেন, “শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে এনে বিশ্লেষণধর্মী ও সৃজনশীল চিন্তায় অভ্যস্ত করাই এ মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক লায়ন ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, ফটিকছড়ি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান চৌধুরী, প্রত্যয় বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল কাদের, সভাপতি সাজিদ ইমরান ও সাধারণ সম্পাদক ফাহিম।
এ ছাড়া শাহ আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হাই মানিক, মো. হানিফ, বাদশা, সাংবাদিক সারাক্ষন বাংলাদেশ এর মোজাফফর, রাউজান টিভির হাবিব, হালদাটিভি র তৈয়ব, দৈনিক পূর্ব কোন জাহেদ,দেশী টুয়েন্টি ফোর এর রবিসহ বিভিন্ন সামাজিক, শিক্ষানুরাগী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ পরীক্ষাকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিথিরা প্রত্যয় সৃজনশীল মেধাবৃত্তি পরীক্ষাকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে আখ্যা দেন। তাঁদের মতে, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি আগামী দিনের দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও খবর : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
Leave a Reply