1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গোবিন্দগঞ্জে নজরুল হত্যা রহস্য উন্মোচন মামলার মূল আসামী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত
56

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা ও বিকাশ ব্যাংকিং ব্যবসায়ী নজরুল ইসলাম (৩২) হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উন্মোচন ও মূল আসামী রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভ (১৬) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম বর্তমান হরিপুর,নানা বাড়ীর মোঃ ছামিউল ইসলাম ছানার পুত্র।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম আজ সোমবার দুপুর আড়াইটায় থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানান,ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গাইবান্ধা সদর থানার নিউ মেরিট কেয়ার কোচিং সেন্টারের ২নং আবাসিক ভবনের ১৯ নম্বর কক্ষ থেকে আজ ১৮ আগষ্ট ভোর ৫টা নাগাদ আসামী রিফাতকে গ্রেফতার করা হয়। প্রেস কনফারেন্সে জানানো হয়,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিফাত জানায় নিহত নজরুল ইসলামের দোকানে ফ্লেক্সি লোডের এগার’শ টাকা বাকি পড়েছিল,এরই মধ্যেই গত প্রায় দেড় মাস পূর্বে রিফাত তার অপর দুই সহযোগি সহ নিহত নজরুলের দোকান চুরি করে।

এ ঘটনায় এলাকাবাসী রিফাতকে ধরে মারধর সহ ষাট হাজার টাাকা জরিমানা করে। উক্ত ঘটনার জেরে ব্যবসায়ী নজরুল ইসলামের ক্ষতি করার সুযোগ খুজতে থাকে রিফাত। ঘটনার দিন বাড়ী ফেরার পথে পাওনা এগার’শ টাকা পরিশোধ করবে মর্মে রিফাত নজরুলকে ফোন করে। দোকান বন্ধ করে নজরুল বাড়ী ফেরার পথে কানিপাড়াগামী কাচা রাস্তার মাথায় পৌঁছলে সেখানে রিফাতের সাথে নজরুলের দেখা হয়।

এক পর্যায়ে দু’জন কথা বলতে বলতে হাটতে থাকে এবং ঘটনাস্থলে পৌঁছলে ক্লোরোফম মিশানো রুমাল দিয়ে রিফাত নজরুলের নাক মুখ চেপে ধরে,এতে নজরুল অজ্ঞান হয়ে পরলে টেনে হিচরে পাশের জমিতে নিয়ে গলাকেটে নজরুলকে হত্যা করে তার পকেটে থাকা দুইটি মোবাইল নিয়ে নেয়। এরপর হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি জনৈক বছির উদ্দিনের পুকুরে ফেলে দেয়। এছাড়াও মোবাইল ফোন দুুটিও পৃথক দুুটি জায়গায় ফেলে দেয়। মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা দ্রুত সময়ে আসামী গ্রেফতার ও হত্যাকান্ডের রহস্য উন্মোচন ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা মনে করেন,পুলিশের এমন সাফল্য সবসময়,সব ক্ষেত্রেই অব্যাহত থাকলেই কেবল এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে আসবে।

উল্লেখ্যঃ গত শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ও মোবাইল ব্যাংককিং এজেন্ট ব্যবসায়ী, শীতল গ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র নজরুল ইসলাম (৩২) নাকাইহাটের তার কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে গলাকেটে হত্যা করে অজ্ঞাত দুবৃর্ত্তরা।

আরও খবর : মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park