1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত
68

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মোল্লাহাট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮আগষ্ট) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে
উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মৎস্য চাষি ও উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বেরিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এখন সময়ের দাবি।টেকসই মৎস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মৎস্য খাতে নারীর অংশগ্রহণ বাড়লে আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সরকার ইতোমধ্যেই মৎস্যচাষিদের নানা প্রণোদনা, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করছে। আলোচনা সভায় অংশ নেওয়া একাধিক মৎস্য উদ্যোক্তা জানান, সরকারি সহায়তা এবং আধুনিক পদ্ধতির ব্যবহারে এখন তারা আগের তুলনায় বেশি উৎপাদন পাচ্ছেন। তবে বিদ্যুৎ সমস্যা ও মাছের রোগবালাই প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশীয় অনেক মাছ বিলুপ্তির পথে। তাই পোনা অবমুক্তকরণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণসহ নানা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

বিশেষ করে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে বিশ্ব বাজারে আমাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে এসব দুস্কৃতিকারীদের কঠোরহস্তে দমন করতে হবে। একই সঙ্গে মাছের সঠিক বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সভা শেষে তিনজন সেরা উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park