1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

বকশীগঞ্জে দ্বিতীয় স্ত্রীর হামলায় জীবন সংকটে প্রথম স্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পঠিত
69

রাশেদুল ইসলাম রনি

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত সতীনকে ছুরিকাঘাত করেছেন এক গৃহবধূ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত শিরিনা বেগম (৩০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী আনোয়ার হোসেনের দুই স্ত্রী—প্রথম স্ত্রী শিরিনা বেগম ও দ্বিতীয় স্ত্রী শান্তি বেগম একই ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে শান্তি বেগম ছুরি নিয়ে ঘুমন্ত শিরিনার ওপর আক্রমণ চালান। ছুরিকাঘাতে রক্তাক্ত শিরিনা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোর্শেদ আলী ও এলাকাবাসীর সহযোগিতায় আহত গৃহবধূকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে শিরিনার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন প্রায় পাঁচ বছর আগে প্রথম স্ত্রী ও চার সন্তানকে রেখে একই গ্রামের আব্দুল আহাদ ওরফে লাল শিয়ালের মেয়ে শান্তিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এরপর দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। কিছুদিন আগে শান্তি বেগম স্বামীর বাড়িতে ফিরে আসেন। এতে শুরু হয় দুই সতীনের মধ্যে দাম্পত্য কলহ। বাড়ি থেকে প্রথম স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার হুমকি, আধিপত্য বিস্তার ও বিবাদের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়ায়।

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার আগের দিনও দুই সতীনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল।এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃঝিনাইদহে চাতাল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park