1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোর যুবদল আহ্বায়ক-সদস্য সচিব কে কেন্দ্রের আল্টিমেটাম

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত
58

মালিকুজ্জামান কাকা

আগামী এক সপ্তাহ- এই নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। যশোর জেলা যুবদল আহ্বায়ক ও সদস্য সচিবকে সতর্ক করে আল্টিমেটাম দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত এক ‘সতর্কীকরণ বার্তা’ প্রদান করা হয়েছে জেলার দুই নেতাকে।

শনিবার (১২ এপ্রিল) প্রেরিত ওই সতর্কবার্তায় যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানাকে উদ্দেশ্য করে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ৫ ফেব্রুয়ারি যশোর জেলা যুবদলের নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এক মাসের মধ্যে জেলার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তালিকা কেন্দ্রে জমা দিতে তখন নির্দেশনা প্রদান করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে তালিকা প্রেরণ না করাকে সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী বলে কেন্দ্রীয় কমিটি মনে করছে। এটি উল্লেখ করে ওই চিঠিকে চূড়ান্ত সতর্কবার্তা ধরে নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাত দিনের মধ্যে যশোর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও তালিকা কেন্দ্রে প্রেরণের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।এর ব্যত্যয় হলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই চিঠিতে সতর্ক করা হয়।

যশোর জেলা যুবদলের পদস্থরা বলেছেন, পবিত্র মাহে রমজানে জেলা যুবদলের নেতাকর্মীরা নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এছাড়া আরও কিছু কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সঠিক সময়ে কমিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলটিমেটাম পত্রের আগের পত্রে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে তার তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু যশোর জেলা যুবদলের শীর্ষ এ দুই নেতা সে নির্দেশনা পালন করতে ব্যর্থ হয়েছেন। বিষয়টি সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করা হয় আহ্বায়ক ও সদস্য সচিবকে। ওই নোটিশে এটিকে চূড়ান্ত সতর্কবার্তা উল্লেখ করে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পর তার তালিকা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে ওই সতর্কবার্তায় এ নির্দেশনা না মানলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ছয় বছর পর যশোর জেলা যুবদলের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগের কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্যসচিব করে ৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।

পরবর্তী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য ওই বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়। কমিটির উল্লেখযোগ্য অন্য সদস্যরা ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির (সুমন), যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, আমিনুর রহমান, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, রাজিদুর রহমান ও মোহাম্মদ ইমদাদুল হক।

২০১৮ সালের ২ জুন এম তমাল আহমেদকে সভাপতি ও আনসারুল হক রানাকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। নির্ধারিত সময়ে নতুন কমিটি না হওয়ায় পদ প্রত্যাশীদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ যশোরে বর্ণাঢ্য বাংলা বর্ষ-১৪৩২ বরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park