1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নরসিংদীতে দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
104

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা রজু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে আটজনকে আসামি করে রায়পুরা থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে পরিবার অভিযোগ, মামলা করায় হুমকি দিচ্ছে ধর্ষণকারীরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

ভুক্তভোগীদ্বয়ের বাবারা বলেন, থানায় মামলা করায় আমাদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে এলাকা থেকে। এ ছাড়া তারা প্রভাবশালী, তারা চেষ্টা করছে টাকার বিনিময়ে রিপোর্ট পরিবর্তনের। আমরা সঠিক রিপোর্ট নিয়ে শঙ্কায় আছি। আমাদের একটাই দাবি, পরীক্ষায় যেন সঠিক রিপোর্টটি আসে। প্রভাব খাটিয়ে যেন রিপোর্ট পরিবর্তন না করতে পারে এবং দোষিদের দ্রত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ধর্ষিতাদ্বয়ের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে দুই বান্ধবী চরআড়ালিয়া গ্রামের কাইয়ুম ও মুন্নার সঙ্গে ঘুরতে বের হয়। তারা সারা বিকেল ব্যটারিচালিত অটোরিকশাযোগে বাঘাইকান্দী এলাকা থেকে নরসিংদী রেলওয়েস্টেশনসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। আগে থেকেই কাইয়ুম ও মুন্না তাদের বন্ধুদের পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থাকতে বলে।

সে অনুযায়ী অন্য বন্ধুরা স্কুলের সামনে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে এলে অটোরিকশাযোগে তাদের নিয়ে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে যায় কাইয়ুম ও মুন্না। সেখানে যাবার পর এক ছাত্রীকে জোরপূর্বক স্কুলের পাশে জনৈক নিক্সন মেম্বারের বাড়ির ছাদে নিয়ে যায় ইসরাফিল, সাইখুল, রমজান ও কাইয়ুম এবং অপর ছাত্রীকে মুন্না, ইমরান, রাজ্জাক, আব্দুর রহমান নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

মহিলাবিষয়ক অধিদপ্তর নরসিংদীর প্রতিনিধি কামরজ্জামান সরকার বলেন, নিরীহ পরিবার প্রথমে এলাকার প্রভাবশালীদের ভয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে তাদের নিরাপত্তা এবং সকল আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী ভুক্তভোগীদের অভিভাবকদ্বয়কে নরসিংদী জেলা প্রশাসকের কাছে নিয়ে যাই। জেলা প্রশাসক সব ঘটনা শুনে তাদের ন্যয় বিচার প্রাপ্তির আশ্বাস প্রদান দেন। পরে নরসিংদী জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদীর সার্বিক সহযোগিতায় ১০ এপ্রিল রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদ্বয়ের বাবারা বাদী হয়ে আটজনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশি অভিযান অভ্যাহত রয়েছে। গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ সানন্দবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park