বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকাস্থ ছাত্রকল্যাণ সমিতির দুটি ফ্যান প্রদান
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
৯০
বার পঠিত
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকাস্থ ছাত্রকল্যাণ সমিতির দুটি ফ্যান প্রদান
রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়নে দুটি সিলিং ফ্যান প্রদান করেছে ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সমিতি। ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা শাহজাহান শাওন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামিম, সমিতির সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী খোকন আকন্দ এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বস্তি ও সেবার পরিবেশ উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আরও পড়ুন জুলাই...
109
রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়নে দুটি সিলিং ফ্যান প্রদান করেছে ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সমিতি।
ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা শাহজাহান শাওন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামিম, সমিতির সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী খোকন আকন্দ এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বস্তি ও সেবার পরিবেশ উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply