
আমির হোসেন, ঝালকাঠিঃ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্র-জনতার ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দুই বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস. এম. এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ও চেতনা ধারণের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
Leave a Reply