1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাস্তা নেই, চিকন আইলই ভরসা: গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ” বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া ভারতীয় কাঁচামরিচের আমদানিতে একদিনেই কেজিতে ৫০ টাকা কমল দেশি মরিচ নাগরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি গাইবান্ধা সদরে খাল খনন না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত গেল ৫৭ লাখ টাকা নাশকতার লিফলেটসহ ঢাকায় আটক সানন্দবাড়ীর ছাত্রলীগ নেতা নাগরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত
107

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেনারেল হাসপাতাল হঠাৎ করে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। রোববার (২ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।

উক্ত পরিশর্দন কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে। এরপরও আমরা চিকিৎসকদের নিয়মানুবর্তিতা নিশ্চিত করা এবং দুর্নীতি বন্ধে কাজ করছি।”
তিনি আরও বলেন, “হাসপাতালটিতে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে। সব বিষয় নোট করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

” এদিকে রবিবার (২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করেই কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী রোগীর কাছে জানতে চান, জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে তিনি বাইরে একটি ফার্মেসি থেকে প্রায় ১ হাজার ৩০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছেন।

ঘটনার সত্যতা যাচাই করতে মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। তিনি জানতে পারেন, সরকারি ভ্যাকসিন হাসপাতালের স্টোরে থাকা সত্ত্বেও তা রোগীকে সরবরাহ করা হয়নি।

বিষয়টি জানার পর মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।সেখানে সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park