
আলহামদুলিল্লাহ।।
সাপ্তাহিক “মুক্তকাল” পত্রিকার বর্ষসেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
এই সম্মান শুধু আমার একার নয়; এটি মুক্তকাল পরিবারের প্রতিটি সদস্যের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার স্বীকৃতি। আমাকে এই সম্মানে ভূষিত করায় সাপ্তাহিক মুক্তকাল পরিবারের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ভালোবাসা।
একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং আমার প্রিয় সহকর্মী সাংবাদিক ভাইদের।
বিশেষ করে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু ভাইয়ের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর আন্তরিক দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সার্বক্ষণিক সহযোগিতা আমার সাংবাদিকতার পথচলাকে আরও দৃঢ় করেছে।
যারা নীরবে-নিভৃতে আমাকে উৎসাহ দিয়েছেন, ভুল-ত্রুটি শুধরে দিয়েছেন এবং প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছেন—সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়েই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে সামনের পথ চলতে চাই।
আরও পড়ুন গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ
Leave a Reply