
নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চর রাজিবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
২ আগষ্ট রবিবার দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চর রাজিবপুরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত শিশুকে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর পরিপূরক খাবার খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চর রাজিবপুরের বাস্তবায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে। কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাও সহযোগিতা প্রদান করে।
আরও খবর: গাইবান্ধায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে সাংবাদিক শফিকুল ইসলাম বাবুর প্রতিবাদ
Leave a Reply