1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাস্তা নেই, চিকন আইলই ভরসা: গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ” বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া ভারতীয় কাঁচামরিচের আমদানিতে একদিনেই কেজিতে ৫০ টাকা কমল দেশি মরিচ নাগরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি গাইবান্ধা সদরে খাল খনন না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত গেল ৫৭ লাখ টাকা নাশকতার লিফলেটসহ ঢাকায় আটক সানন্দবাড়ীর ছাত্রলীগ নেতা নাগরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

ভারতীয় কাঁচামরিচের আমদানিতে একদিনেই কেজিতে ৫০ টাকা কমল দেশি মরিচ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত
8

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক
ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতেই দেশের বাজারে মিলতে শুরু করেছে স্বস্তির আভাস। মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশীয় কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা কমেছে। উচ্চমূল্যে অতিষ্ঠ ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি, আর ব্যবসায়ীদের প্রত্যাশা, ভারতীয় কাঁচামরিচের আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমে সহনীয় পর্যায়ে নেমে আসবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, সোমবার যে দেশীয় কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, মঙ্গলবার তা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। পাইকারি বাজারেও একইভাবে দামে বড় ধরনের পতন দেখা গেছে।

পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, বর্তমানে কৃষকদের কাছ থেকে ১৪০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা। ভারতীয় কাঁচামরিচ বাজারে প্রবেশ করায় দেশীয় মরিচের ওপর চাপ কমেছে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে বলে তিনি মনে করেন।

খুচরা বিক্রেতা তারেক হোসেন বলেন, ভারতীয় কাঁচামরিচ আসার খবরেই বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাইকারি দামে কমে যাওয়ায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে আসা সাইদুল বলেন, গতকাল যে কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে কিনেছি, আজ সেটিই ১৫০ টাকায় পেয়েছি। একদিনেই ৫০ টাকা কমে যাওয়ায় সাধারণ মানুষের জন্য এটি স্বস্তির খবর।

আরেক ক্রেতা এনতাজ শেখ বলেন, অতিরিক্ত দামের কারণে প্রয়োজনের তুলনায় কম কাঁচামরিচ কিনতে হতো। এখন দাম কমতে শুরু করায় স্বাভাবিকভাবে কেনাকাটা করা যাচ্ছে।

গৃহিণী আমেনা বেওয়া বলেন, প্রতিদিনের রান্নায় কাঁচামরিচ অপরিহার্য। কয়েকদিনের উচ্চমূল্যে সংসারের বাজেট এলোমেলো হয়ে গিয়েছিল। দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক সাহবুল ইসলাম জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এর প্রভাবেই দেশীয় কাঁচামরিচের দাম দ্রুত কমতে শুরু করেছে। পর্যাপ্ত আমদানি অব্যাহত থাকলে আগামী দিনে বাজার আরও স্থিতিশীল হবে।

হিলি স্থলবন্দর সূত্র জানায়, দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার চারটি ট্রাকে মোট ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি ভারতীয় কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। সংশ্লিষ্টদের ধারণা, আমদানি অব্যাহত থাকলে সরবরাহ বাড়বে, বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং কাঁচামরিচের দাম আরও কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

আরও পড়ুন নাগরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park