
আমতলী প্রতিনিধি:
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় আজ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের নূরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সহজ ও সুন্দর করতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসাঃ দিলরুবা আক্তার রজনী, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল, সদস্য মিজান মীর, বায়েজিদসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আরও পড়ুন মোল্লাহাটে ব্যাটারী চালিত ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারীয়ে হোটেল কর্মচারী নিহত।
Leave a Reply