
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিস মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিস মোকলেদা খাতুন মীম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন হরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a Reply