
বরগুনা জেলায় তরুনদের নেতৃত্ব বিকাশ, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নজরুল স্মৃতি সংসদ হলরুমে জেলার ২২ জন তরুণকে নিয়ে দিনব্যাপী
‘Step Up & Lead’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা মোসা: দিলরুবা আক্তার রজনী।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর অর্পণ বিশ্বাস, ডিজিটাল পিচ এম্বাসেডর ওয়াহিদুল করিম তনু, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে বরগুনার বিভিন্ন চ্যালেঞ্জ, স্বাস্থ্য সুরক্ষা, দুর্যোগ প্রস্তুতি, যুব নেতৃত্ব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ভূমিকা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সংগঠনটি যুব নেতৃত্ব বিকাশ, জলবায়ু সচেতনতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে এসব বিষয়ও প্রশিক্ষণে তুলে ধরা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে দলীয় আলোচনা, গ্রুপ ওয়ার্ক, উপস্থাপনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার জলবায়ু ও স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মোসা: দিলরুবা আক্তার রজনী বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
একটি সচেতন, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নিজেদের দক্ষতা বৃদ্ধি করে সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
আরও পড়ুন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ’র শুভ উদ্বোধন
Leave a Reply