
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মাদক বিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ২৮ জুলাই ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে,বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনাস্থ বিরামপুর বিশেষ ক্যাম ও খানপুর বিওপি কর্তৃক দুইটি পৃথক মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালান মালামালের মধ্যে রয়েছে ৪ শত ২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ যাঁর আনুমানিক সিজার মূল্য ৬৪ হাজার ৩শত ৫০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিজিবি কর্তৃক ভারতীয় মাদকসহ চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করছে এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রমে বিজিবি’র অভিযান দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে অব্যাহত থাকবে।
আরও পড়ুন আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী
Leave a Reply