
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দেশের মুখ উজ্জ্বল করেন-কৃতজ্ঞ সোমা সাঈদ যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পলি বিধৌত এই নদী মাতৃক বাংলার উর্বর মাটির ফুল ফসলে বেড়ে ওঠা মানব সন্তানেরা প্রকৃতিগতভাবে মেধাবী। এদের কঠোর পরিশ্রম করার সক্ষমতা আর আল্লাহ প্রদত্ত মেধা কাজে লাগিয়ে শূণ্য সুযোগ সুবিধার মধ্যে দিয়ে বেড়ে ওঠা আর এগিয়ে যাওয়ার গল্প অনেক লম্বা। পৃথিবীর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দূধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে লোহার ফলা আর বাঁশের লাঠি নিয়ে লড়াই করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার যে দুঃসাহসিক ইতিহাস রচিত হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।
এজন্য বলা হয় বাঙালি বীরের জাতি। সংখ্যার বিচারে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নেহায়েত কম না হলেও সেগুলো সুযোগ সুবিধার বিচারে বিশ্ব র্্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে। তারপরও তারা মাঝে মধ্যেই মেধার প্রতিযোগিতায় উপরের সারীতে থাকেন। ছিনিয়ে আনের গৌরবময় সাফল্য। যারা সীমানা পেরিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পান তারা অনেকেই খুব ভালো পারফর্ম করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। তারা প্রায়শই বিশ্বমানচিত্রে নিজেদেরকে মেলে দরেন অনন্য উচ্চতায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই মেধাবীদের একটা বড় অংশ নিজের দেশে যথাযথ মূল্যায়ন হবেন কিনা সেই আশঙ্কা করে বিদেশেই থেকে যান।
ফলে মেধাবীদের একটা বড় অংশ দেশের বাইরে রয়ে যাচ্ছে। ফলে মেধা পাচার (Brain Drain) হয়ে যাচ্ছে। এঅবস্থা থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলো মান বৃদ্ধি এবং গবেষণার সুযোগ তৈরি করে এদেরকে দেশে ফিরিয়ে এনে ভালো ক্যারিয়ার নিশ্চিত করার নিশ্চয়তা দেয়া গেলে এই দেশকেই তারা একটা উচ্চতায় নিয়ে যেতে পারতো। এটাই হোক আমাদের সকলের প্রচেষ্টা।
আরও পড়ুন বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Leave a Reply