
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। ‘স্বপ্নের পথে,বিজয়ের সাথে’স্লোগানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’ উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২–১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন দেশের শিশু ও কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আরও পড়ুন ১১নং চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী পুরাতন জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন
Leave a Reply