
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে কি না এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দাবি করেছেন,২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। যদিও ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি এখনো অবসরের ঘোষণা দেননি। কোপা সুদামেরিকানায় বোকা জুনিয়র্সের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পারেদেস বলেন,আমার মনে হয়,বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। আগে থেকেই সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে আমি চাই,সেটি সত্যি না হোক। আমি আশা করি,সে আরও খেলবে। শেষ সিদ্ধান্ত তারই।
যে সিদ্ধান্ত তাকে আনন্দ দেবে, সেটিই আমাদেরও খুশি করবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো এ তথ্য প্রকাশ করেছে।
বিশ্বকাপের ফাইনালের আগেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি এমন একটি বুট পরে খেলেন,যাতে লেখা ছিল “The Last Tango”(বাংলায়:“শেষ ট্যাঙ্গো”)।এই বার্তাকে অনেকেই তার বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন। ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের ফেরান তোরেসের গোলে-১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন মেসি,যা তার সম্ভাব্য বিদায়ের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।
যদিও এখনো আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। বর্তমানে তিনি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ। ২০২৬ বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। পুরো টুর্নামেন্টে কেবল ফাইনালেই কোনো গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখতে পারেননি। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস জানিয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর মাধ্যমে ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল উত্থান-পতনের এক অনন্য গল্প। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল ও টানা কয়েকটি কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়ে একবার অবসরও ঘোষণা করেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদলে ফিরে এসে আর্জেন্টিনাকে উপহার দেন সাফল্যের স্বর্ণযুগ। তার নেতৃত্বে আর্জেন্টিনা জয় করে-২০২১ সালের কোপা আমেরিকা-২০২২ সালের ফিনালিসিমা-২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায়-২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত শিরোপা জেতাতে পারেননি। ১৯ বছর বয়সে বাবা হচ্ছেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক
তবে পারেদেসের মন্তব্য সত্ত্বেও, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন কি না সে প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো দেননি স্বয়ং লিওনেল মেসি। তাই ভক্তদের অপেক্ষা এখন তার আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।
লিওনেল মেসি বিশ্বকাপ খেলা এর পাঠক প্রিয়
মেসির অবসর নিয়ে সবশেষ যা জানা গেল ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।…
বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা আগামী মাসের প্রথম সপ্তাহেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, মেসির অবসর নিয়ে সবশেষ যা জানা গেল ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।
আরও পড়ুন কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
Leave a Reply