
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিনুর রহমান (নান্টু) আর নেই
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আমিনুর রহমান (নান্টু) গয়হাটা গ্রামের বাসিন্দা হামিদুর রহমান (ঝন্টু)-এর বড় ভাই ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন, নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।
আরও পড়ুন মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা রফিকুল ইসলাম
Leave a Reply